یاد آتا ہے کبھی اُن کی جھلک دیکھی تھی
کوئی گزرا تھا کہ خوشبو کی لہک دیکھی تھی
ইয়াদ আতা হ্যায় কভি উনকি ঝলক দেখি থি,
কোই গুজরা থা কি খুশবু কি লেহাক দেখি থি।
মনে পড়ে কভু তার ঝলক দেখেছিলাম,
যেন কারো চলে যাওয়ার খুশবু দেখেছিলাম।
زلف لہرائی تھی ، عارض تھا ، جبیں تھی شاید
چاندنی اٹھتی ہوئی سوے فلک دیکھی تھی
জুলফ্ লহরাই থি, আরিজ থা, জবিঁ থি শায়েদ,
চাঁদনি উঠতি হুই সু-এ-ফালাক দেখি থি।
উড়োকেশ ছিল, কপোল ছিল, হয়ত ললাট,
যেন দেখেছিলাম জোছনা উদয় হতে।
کوئی چہرہ تھا ، اشارت کہ تخیل کا فسوں
رنگ دیکھے تھے کہ پھولوں کی مہک دیکھی تھی
কোই চেহরা থা, ইশারত কেহ তাখায়্যুল কা ফুঁসু,
রং দেখে থে কি ফুলোঁ কি মেহেক দেখি থি।
মুখাবয়ব ছিল কোনো, ইশারা অথবা কল্পনার মায়া,
রং দেখেছিলাম, যেন শুধু ওই ফুলের সুবাস।
ہ بھی ہو سکتا ہے دیکھا ہو تبسم اُن کا
اتنا معلوم ہے غنچے کی چٹک دیکھی تھی
ইয়ে ভি হো সকতা হ্যায় দেখা হুঁ তাবাসসুম উনকা,
ইতনা মালুম হ্যায় গুঞ্চে কি চাটাক দেখি থি।
এটাও হতে পারে যে, তার মৃদু হাসি দেখেছিলাম;
এতটুকু জানি, ফুলের কুঁড়ি ফুটতে দেখেছিলাম।
وشنی تھی تو کوئی چاند بھی نکلا ہو گا
اک خیال آیا تھا ، جگنو کی چمک دیکھی تھی
রোশনি থি তো কোই চাঁদ ভি নিকলা হোগা,
এক খেয়াল আয়া থা, জুগনু কি চমক দেখি থি।
আলো ছিল, নিশ্চয়ই কোনো চাঁদ উঠেছিল;
শুধু খেয়াল এসেছিল, জোনাকির ঝলক দেখেছিলাম।
کوئی آواز تھی ، شعلہ تھا کہ پیراہن تھا
گل ہی دیکھا تھا کہ بلبل کی چہک دیکھی تھی!
কোই আওয়াজ থি, শোলা থা কেহ প্যয়রাহন থা,
গুল হি দেখা থা কেহ বুলবুল কি চাহাক দেখি থি।
কোনো আওয়াজ ছিল বা আগুনের শিখা, অথবা পোশাক ছিল;
কেবল ফুলই দেখেছিলাম যেন বুলবুলির গান দেখেছিলাম।
اب تو ہر سانس کی فرحت ہے یہی درد فراق
وہ بھی کیا دن تھے کہ جب اِس کی کسک دیکھی تھی
আব তো হার সাঁস কি ফরহাত হ্যায় ইয়াহি দর্দ-এ-ফিরাক,
ওহ ভি ক্যায়া দিন থে কেহ জব ইসকি কাসাক দেখি থি।
এখন প্রতিটি নিঃশ্বাসে শুধু বিচ্ছেদের আনন্দ।
সেটাও কেমন দিন ছিল, যেদিন এর ঝাঁঝালো যন্ত্রণা অনুভব করেছিলাম।

