Al-Ishraq June 2026
কুরআনি গবেষণা

কুরআনের তরজমা : সুরা বাকারা [১৭-২২]

জাভেদ আহমেদ গামিদি

مَثَلُهُمْ كَمَثَلِ ٱلَّذِى ٱسْتَوْقَدَ نَارًۭا فَلَمَّآ أَضَآءَتْ مَا حَوْلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِى ظُلُمَـٰتٍۢ لَّا يُبْصِرُونَ ١٧ صُمٌّۢ بُكْمٌ عُمْىٌۭ فَهُمْ لَا يَرْجِعُونَ ١٨ أَوْ كَصَيِّبٍۢ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَـٰتٌۭ وَرَعْدٌۭ وَبَرْقٌۭ يَجْعَلُونَ أَصَـٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلْمَوْتِ ۚ وَٱللَّهُ مُحِيطٌۢ بِٱلْكَـٰفِرِينَ ١٩ يَكَادُ ٱلْبَرْقُ يَخْطَفُ أَبْصَـٰرَهُمْ ۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوْا۟ فِيهِ وَإِذَآ أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا۟ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَـٰرِهِمْ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ ٢٠

(১৭) তাদের উদাহরণ হচ্ছে, যেন (অন্ধকার রাতে) কোনো ব্যক্তি আগুন জ্বালালো, এরপর সেই আগুন যখন তার আশপাশ আলোকিত করে তুললো, তখন যাদের জন্য আগুন জ্বালানো হয়েছিল, আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে এমন ঘোর অন্ধকারে ফেলে দিলেন যে, তারা কিছু্‌ই দেখতে পায় না। 

(১৮) এরা বধির, বোবা ও অন্ধ; তাই এখন আর তারা কিছুতেই ফিরবে না।

(১৯) অথবা যেন আকাশ থেকে বৃষ্টি হচ্ছে; যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে বজ্রধ্বনিতে তারা কানে আঙ্গুল গুঁজে দিচ্ছে। বাস্তবতা হচ্ছে এ ধরনের অস্বীকারকারীদেরকে আল্লাহ সব দিক থেকে বেষ্টন করে রেখেছেন। 

(২০) বিদ্যুৎ-চমক তাদের চোখগুলো ধাঁধিয়ে দিচ্ছে। যখনই তাদের সামনে বিদ্যুৎ-চমক ওঠে, তখনই তারা তাতে একটুখানি হেঁটে নেয়: আর যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায়, তখন তারা দাঁড়িয়ে থাকে। আল্লাহ যদি চাইতেন,  তাহলে অবশ্যই তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি  হরণ করতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান।

 يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعْبُدُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ٢١ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ فِرَٰشًۭا وَٱلسَّمَآءَ بِنَآءًۭ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًۭا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا۟ لِلَّهِ أَندَادًۭا وَأَنتُمْ تَعْلَمُونَ ٢٢

(২১) হে মানুষেরা! (এদের পেছেনে লেগে থেকে তোমরা কেন নিজেদের ধ্বংস করছো?) তোমরা নিজেদের সেই প্রভুর বন্দেগি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন; যাতে তোমরা (তাঁর শাস্তি থেকে) বাঁচতে পারো। 

(২২) (তিনিই তো সেই সত্তা) যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর এর দ্বারা তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ধরনের ফল-ফলাদি উৎপন্ন করেছেন। সুতরাং এ বিষয়গুলো জেনা সত্বেও তোমরা আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না।


GCIL Bangla

Visit us

Suite 230, 3620 N Josey Ln,

Carrollton, Dallas, TX 75007

Contact us via email

info@almawridus.org

Copyright 2025, Ghamidi Center of Islamic Learning. All Rights Reserved. GCIL is an initiative of Al-Mawrid U.S. A 501(c)(3) tax-exempt organization in the U.S. Federal EIN: 46-5099190.