فضا خموش، سوادِ فلک ہے تیرہ و تار
کہ لٹ گئی ہے کہیں آبروئے چرخِ بریں
نگاہِ قلب کے تاروں میں اختلالِ سرود
مرے وجود میں شاید مرا وجود نہیں
ফিজা খামোশ, সাওয়াদ-এ-ফালাক হ্যায় তেরা ওঁ তার।
কেহ লুট গায়ি হ্যায় কাহিন আবরু-এ-চারখ-এ-বারিন।
নিগাহ-এ-কাল্ব কে তারোঁ মেঁ ইখতিলাল-এ-সারুদ।
মেরে ওয়াজুদ মেঁ শায়াদ মেরা ওয়াজুদ নেহিঁ।
হাওয়া নিস্তব্ধ, আকাশের বিস্তৃতি ধূসর অন্ধকার,
মনে হয় যেন কোথাও লুণ্ঠিত হয়েছে উঁচু আকাশের মর্যাদা।
হৃদয়ের দৃষ্টির তারগুলোতে আজ সুরের ছন্দপতন ঘটেছে,
আমার অস্তিত্বের মাঝে হয়তো কোনো অস্তিত্ব নেই।
شروعِ وادیِ کاغان میں مقامِ چنوں
مقامِ حاصلِ ایماں، مقامِ الّا ہو
مری حیاتِ پریشاں کی رفعتوں کا مقام
مری قبائے دریدہ کی آرزوئے رفو
শুরু-এ-ওয়াদি-এ-কাগান মেঁ মুকাম-এ-চুনোঁ।
মুকাম-এ-হাসিল-এ-ইমাঁ, মুকাম-এ-ইল্লা হু।
মেরি হায়াত-এ-পারেশাঁ কি রিফাতোঁ কা মাকাম।
মেরি কাবা-এ-দারিদা কি আরজু-এ-রাফু।
কাগান উপত্যকার ‘চুনোঁ’ নামক স্থানটি,
যেন ঈমানের এক ধাম, ‘ইল্লা হু’- এর আধ্যাত্মিক ভূমি।
এটি আমার বিপর্যস্ত ও ব্যাকুল জীবনের সুউচ্চ শিখরের স্থান,
এটি আমার জীর্ণ পোশাকের তালি দেওয়ার শেষ আকাঙ্ক্ষা।
